মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

'ইউপি নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে মানুষের পাশে থেকে কাজ করতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট সিলেট>

খেলাফত মজলিসের সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আলহাজ্ব দিলওয়ার হোসাইন বলেছেন, সুন্দর, সুশীল ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ করতে হলে প্রথমে সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে হবে। সরকার থেকে জনগনের জন্য প্রচুর সাহায্য আসে, সেগুলো জনগন পেতে হলে সৎ ও যোগ্য ব্যক্তির বিকল্প নেই।

‘স্থানীয় ইউপি নির্বাচনে অংশগ্রহণের মধ্যে দিয়ে গণমানুষের পাশে থেকে কাজ করে যেতে হবে। তাই আগামি ১১ তারিখের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংগঠনের উপজেলা শাখা যাদেরকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিয়েছে, তারা সকলেই কেন্দ্রের চুড়ান্ত সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত নিজ নিজ ইউনিয়নে নির্বাচনী কাজ চালিয়ে যাবেন এবং যথা সময়ে মনোনয়ন পত্র সংগ্রহ করবেন।’

শুক্রবার( ৮ নভেম্বর) বিকালে খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সংগঠনের উপজেলা সভাপতি হুসাইন আহমদ মিসবাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম অফিকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর।

জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান। খেলাফত মজলিস জেদ্দাহ শাখার সহকারী ওলামা বিয়য়ক সম্পাদক মাওলানা জিল্লুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শাখার উপদেষ্টা হাজী মানিক মিয়া, সহ সভাপতি মাওলানা মিসবাহ উদ্দিন মিছলু, সহ-সেক্রেটারি মাওলানা আব্দুল মুক্তাদির লায়েক, মাওলানা গিয়াস উদ্দিন নোমান, আব্দুর রশিদ, বেলাল আহমদ তালুকদার, মাওলানা সামছুল ইসলাম, মাওলানা আব্দুল মালিক, হাফিজ আব্দুল আজিজ রাসেল, মাওলানা হুসাইন আহমদ আওলাদ, হেলাল আহমদ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ