মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ঈশ্বরদীতে যুবলীগ নেতাকে গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈশ্বরদী ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন ওরফে রুটি শাহিন গুলিবিদ্ধ হয়েছেন।

আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঈশ্বরদী আলহাজ্ব মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, সন্ধ্যার পর ঈশ্বরদী আলহাজ্ব মোড় বাঁশহাটের কাছে রমজানের গাড়ি সার্ভিসিংয়ের সামনে দুর্বৃত্তরা শাহিনকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে।

পুলিশ জানিয়েছে, দুটি গুলি শাহিনের বুকে ও একটি হাতে বিদ্ধ হয়। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ শাহিনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেছে। শাহিনের সঙ্গে থাকা তার বন্ধু সোহাগ ও এক দোকানদারের বরাতে তিনি দৈনিক আমাদের সময়কে জানান, দোকানের পেছন থেকে মাথায় হেলমেট পরা ও মুখে মাস্ক পরা একজন শাহিনকে ৩ রাউন্ড গুলি করে। আবার দোকানের পেছনের মাঠ দিয়ে অন্ধকারে চলে যাওয়ায় তাকে চেনা যায়নি। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ