মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


আমি যে প্রতিষ্ঠানগুলোতে আরবি শিখেছিলাম: মুফতি তাকি উসমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[জামিয়া দারুল উলুম করাচির মুখপাত্র ‘ماہنامہ البلاغ মাহনামা আল-বালাগ’ এ ধারাবাহিকভাবে প্রকাশিত বিশ্বনন্দিত আলেম, স্কলার আল্লামা তাকি উসমানির আত্মজীবনী আওয়ার ইসলামে ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে আলহামদুলিল্লাহ।

এ বিষয়ে আল্লামা তাকি উসমানি আনুষ্ঠানকিভাবে আওয়ার ইসলামকে ভাষান্তর করে প্রকাশের অনুমতি দিয়েছেন। গত ২ জানুয়ারি জামিয়া দারুল উলুম করাচির তাখাসসুস ফিল ইফতার শিক্ষার্থী, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের শুভাকাঙ্ক্ষি উমর ফারুক ইবরাহীমীর মাধ্যমে আল্লামা তাকি উসমানি ও পত্রিকা কর্তৃপক্ষের কাছে আত্মজীবনী ‘ইয়াদে’ অনুবাদের অনুমতি চাওয়া হলে তারা খুশি মনে রাজি হন এবং আওয়ার ইসলামকে ধন্যবাদ জানান বাংলাভাষায় ইসলামের প্রচার ও প্রসারের জন্য।

আল্লামা তাকি উসমানির নতুন ধারাবাহিক আত্মজীবনী یادیں ইয়াদেঁ  মাহনামা আল-বালাগে সফর ১৪৩৯ হিজরি, নভেম্বর ২০১৭ ইংরেজি মাস থেকে। আওয়ার ইসলামে লেখাটি প্রতি রোববার ও বুধবার প্রকাশ হবে ইনশাল্লাহ। আজ ছাপা হলো ৪৭ তম কিস্তি। অনুবাদ করেছেন মুহাম্মদ উমর ফারুক ইবরাহীমী।]


পূর্ব প্রকাশের পর: আমার আরবি শেখার প্রতিষ্ঠানসমূহ। ওই বছরই পাকিস্তানে সিরিয়ার হাইকমিশনার জাওয়াদ আল-মারাবিত সাহেব আব্বাজানের খেদমতে হাজির হলেন।

তিনি যদিও লেবাস-পোশাকে পশ্চিমা রঙে রঙিন ছিলেন, কিন্তু অত্যন্ত ইবাদতগুজার এবং মহৎ হৃদয়ের মানুষ ছিলেন। আব্বাজান রহ. এর অত্যন্ত আস্থাভাজন এবং ভালোবাসার পাত্র ছিলেন।

নিয়মিত তিনি আব্বাজানের খেদমতে যাতায়াত করতেন। তিনি নিজ উদ্যোগে আব্বাজান রহ. এর সাথে পরামর্শক্রমে সিরিয়ান হাইকমিশন এবং দারুলউলুমের মাঝে একটি যৌথ চুক্তিনামা তৈরি করলেন। কোন প্রযুক্তি ব্যবহার না করে, শিক্ষার্থীদেরকে সরাসরি আরবী শেখানো এবং তাদের মাঝে আরবী ভাষার জাগরণ তৈরি করাই ছিল এই চুক্তিনামার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

হযরত আব্বাজান রহ. তার এই পরামর্শটি পছন্দ করে তা সাদরে গ্রহণ করে নিলেন এবং এর জন্য দারুল উলুমকে মূল মারকায হিসেবে স্বীকৃতি দিয়ে করাচির আরোও কয়েকটি জায়গায় মারকায গঠন করলেন। উস্তায মুহাম্মদ আমিন আল-মিসরি ওই সময় সিরিয়ার হাইকমিশনে الملحق الثقافی (কালচারাল এটিচি) পদে সমাসীন ছিলেন।

তিনি শিক্ষার্থীদেরকে আরবী ভাষা শেখানোর জন্য এই সকল মারকাযের নেগরানী এবং সিà