বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আঙ্কারায় ভবনে বিস্ফোরণ, দুই বছরের মেয়েসহ নিহত বাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার ভোরে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। খবর ডেইলি সাবাহর।

তবে কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও কর্তৃপক্ষ জানাতে পারেনি।

নিহত দুই জন হলেন— মুহাম্মেদ খাতান ও তার দুই বছর বয়সি মেয়ে মেলেক। তার পাঁচবছর বয়সি ছেলে ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়ির ধ্বংসাবশেষ থেকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। মাত্র পাঁচ বছর আগে খাতান তুরস্কে আসেন এবং গাড়ি মেরামতের দোকানে কাজ শুরু করেন।

ওই ভবনের বাসিন্দা ইয়াসিন মুরাত বলেন, বিস্ফোরণের কারণে ‘ভূমিকম্পের’ মতো কম্পন অনুভূত হয়েছে। আমি কিছু ভেঙে পড়ছে এমন এবং বাইরে থেকে প্রচুর চিৎকারে শব্দ শুনতে পেয়েছিলাম। আমি দেখলাম, পুলিশ আমাদের বাড়ি থেকে বের হয়ে আসার জন্য বলছে। দেখলাম জানালা ভেঙে গেছে। তবে আমাদের বাসায় আর কোনো ক্ষতি হয়নি।

শক্তিশালী বিস্ফোরণটির কারণে কেচিওরেন জেলার তিনতলা ভবনের বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে।

শুক্রবার সকালে অ্যাম্বুলেন্স এবং অনুসন্ধান ও উদ্ধারকারী কর্মীরা ঘটনাস্থলে ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি চালিয়ে আহতদের উদ্ধার করে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ