বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সৌদির কাছে অস্ত্র বিক্রি ঠেকাতে চায় তিন মার্কিন সিনেটর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের কাছে ৬৫০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি ঠেকাতে তিন মার্কিন সিনেটর এক হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে র‌্যান্ড পল, মাইক লি ও বার্নি স্যান্ডার্স তিন সিনেটার বৃহস্পতিবার বাইডেন প্রশাসনের নেওয়া সৌদি আরবের কাছে ৬৫০ মিলিয়ন ডলারের অত্যাধুনিক অস্ত্র বিক্রির সিদ্ধান্তের বিরোধিতা করেন।

ওই তিন সিনেটরের মধ্যে র্যা ন্ড পল ও মাইক লি রিপাবলিকান। আর স্যান্ডার্স স্বতন্ত্র হলেও বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে জোট বেঁধেছেন তিনি।

ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের সংশ্লিষ্টতা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা হয়ে আসছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও দায়িত্ব দায়িত্ব গ্রহণের পর ইয়েমেন যুদ্ধে সৌদির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।

অনেক মার্কিন সিনেটরও মধ্যপ্রাচ্যে সৌদি আরবের গুরুত্ব স্বীকার করলেও ইয়েমেন সংঘাতের ব্যাপারে দেশটির সংশ্লিষ্টতা নিয়ে সমালোচনা করেছেন ওই তিন সিনেটর।

ইয়েমেন সংঘাতকে সাম্প্রতিক সময়ে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে বিবেচনা করা হয়। বেসামরিক মানুষকে হত্যা করার জন্য মার্কিন সরঞ্জাম ব্যবহার করা হবে না এমন নিশ্চয়তা ছাড়া সৌদি আরবের কাছে অস্ত্র অনুমোদন করতে অস্বীকার করেছেন ওই তিন সিনেটর।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ