বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মডার্নার বুস্টার ডোজের অনুমোদন যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ১৮ ও এর বেশি বয়সের সকল মানুষকে ফাইজার ও মডার্নার বুস্টার ডোজ দেয়ার অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতার কথা বিবেচনা করে কেবলমাত্র ৬৫ বছর বয়সীদের বুস্টার ডোজ দেয়ার অনুমোদন দিয়েছিল দেশটি।

এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের ফুড ও ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এর ভারপ্রাপ্ত কমিশনার জানেট উডকক বলেন, সেন্টার্স ফর ডিজিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) গঠিত বিশেষজ্ঞ প্যানেল যুক্তরাষ্ট্রের ১৮ ও পঞ্চাশোর্ধ বয়সের সকল মানুষকে বুস্টার ডোজ দেয়ার অনুমোদন দিয়েছে। এমন কি কোন কোন ক্ষেত্রে অবস্থার পরিপেক্ষিতে ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

সিডিসি পরিচালক রোশলি ওয়ালানস্কি এ প্যানেলের সুপারিশমালা স্বাক্ষর করে বলেন, আমরা শীতকালে পদার্পণ করায় করোনা ভাইরাস মোকাবেলা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে বুস্টার ডোজ জনস্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অস্ত্র।

এফডিএ জানায়, ফাইজার ও মডার্নার উভয় ডোজ টিকা নিয়েছেন এমন কয়েক হাজার লোককে বুস্টার ডোজ দিয়ে প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করে তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করে। এ ক্ষেত্রে যারা দুই ডোজ টিকা নিয়েছেন কেবলমাত্র তারা ছয় মাস পর বুস্টার ডোজ নেয়ার সুযোগ পাবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ