শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফ্ফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

ভারতের ঝুঁকিপূর্ণ তালিকায় বাংলাদেশ, ভ্রমণে লাগবে পিসিআর টেস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে দক্ষিণ আফ্রিকা ফেরত একজনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর নতুন ভ্রমণ নির্দেশিকা ও ঝুঁকিপূর্ণ দেশের তালিকা প্রকাশ করেছে নয়াদিল্লি।

ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। ফলে ভ্রমণ নির্দেশিকা অনুযায়ী বাংলাদেশ থেকে ভারতে গেলেই আরটি-পিসিআর টেস্ট করাতে হবে।

তালিকায় বাংলাদেশ ছাড়া যুক্তরাজ্য ও গোটা ইউরোপের পাশাপাশি আরও ১০টি দেশ রয়েছে। এগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইসরায়েল।

এসব দেশ থেকে ভারতে গেলে আরটি-পিসিআর টেস্ট করাতে হবে এবং রিপোর্ট আসার আগ পর্যন্ত বিমানবন্দর ত্যাগ করা যাবে না।

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঘিরে বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে বেশকিছু দেশে নতুন এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এই ভ্যারিয়েন্টকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইতোমধ্যে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ ঘোষণা করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, কানাডা, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ইতালি, বেলজিয়াম, ডেনমার্ক, হংকং, ইসরায়েল ও বতসোয়ানায় ওমক্রিন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের খবরে দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকার কয়েকটি দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে বিশ্বের অনেক দেশ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ