বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

গণফোরামে ভাঙন: একাংশের সফলতা চাইলেন ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গণফোরামের একাংশের ১৫৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তফা মহসীন মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

শুক্রবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল থেকে এ কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন- জেএসসি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কাস পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম প্রমুখ।

নিজের বিরোধী পক্ষের কাউন্সিলের সফলতা কামনা করে লিখিত বক্তব্য দিয়েছেন প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন।তার লিখিত বক্তব্য সম্মেলনে পড়ে শোনান গণফোরাম একাংশের নেতা মোস্তফা মহসীন মন্টু।

লিখিত বক্তব্যে ড. কামাল হোসেন বলেছেন, ‘আমি আমার অসুস্থতার কারণে আপনাদের সামনে সশরীরে উপস্থিত হতে পারিনি। তবে আপনাদের এই জাতীয় কাউন্সিলের সমাবেশকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সফলতা কামনা করছি। আমি সবসময় ঐক্যের কথা বলেছি। আশা করি, গণফোরামের সব নেতাকর্মী ও সমর্থকরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ