শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নাইজেরিয়ায় মসজিদে নামাজরত ১৬ মুসল্লিকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় নাইজার প্রদেশে একটি মসজিদে গুলি চালিয়ে ১৬ মুসল্লিকে হত্যা করা হয়েছে। এ সময় কয়েকজনকে অপহরণ করে নিয়ে যায় হামলাকারী সন্ত্রাসীরা।

নাইজারের মাশেগু এলাকার বা’য়ারে গ্রামের মসজিদটিতে চালানো ওই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। খবর বিবিসি ও ওয়াশিংটন পোস্টের।

নাইজার প্রদেশের সরকারি কর্মকর্তা আল হাসান ইশাহ মাজাকুকা জানিয়েছেন, গত বৃহস্পতিবার ফজরের নামাজের সময় মুসল্লিদের ওপর গুলি চালানো শুরু করে সন্ত্রাসীরা।

হামলার সময় এক পথিক এগিয়ে আসলে তাকেও গুলি করে হত্যা করে মোটর সাইকেলে আসা হামলাকারীরা। ওই হত্যাকাণ্ডের পর স্থানীয় বাসিন্দাদের অনেকেই দুর্গম এলাকায় পালিয়েছেন।

পার্শ্ববর্তী কাতসিনা প্রদেশে সন্ত্রাসীদের অপর একটি দল সরকারি এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে তার বাড়িতে গুলি করে হত্যা করেছে।

নাইজেরিয়ার এই অঞ্চলে অপহরণ ও হত্যাকাণ্ডের বেশ কিছু ঘটনা ঘটেছে। এই সপ্তাহের শুরুতে নাইজার প্রদেশে এক বাসে আগুন দিয়ে ৩০ যাত্রীকে পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ