বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


ঢাবির হলে বিবাহিত ছাত্রীদের থাকতে না দেওয়ার নিয়মটি বাতিল হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের পাঁচটি হলে বিবাহিত শিক্ষার্থীদের হলে না থাকার বিষয়ে যে নিয়ম ছিল তা বাতিল করা হচ্ছে।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আকরাম হোসেন।

তিনি বলেন, নারী শিক্ষার্থীদের হলের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম ছিল তা বাতিল করা হয়েছে এবং অন্তঃসত্ত্বাদের সার্বিক নিরাপত্তা এবং মা-বাচ্চা উভয়ের সুবিধার্থে হলে থাকার বিষয় বারণ করা হচ্ছে। তবে কোনো ধরনের বাধা নেই। আজকের সিদ্ধান্তটি সুপারিশ হিসেবে সিন্ডিকেটে যাবে। তারপর চূড়ান্ত হবে।

প্রসঙ্গত, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবাহিত ছাত্রীদের আবাসিক হলের সিট বাতিল করার নিয়মের অবসান দাবি করে গত শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রীদের একটি অংশ৷  তাঁরা বলেছেন, হলে সিট পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্রীদের অধিকার।

এ সময়  বিভিন্ন হলের ছাত্রীরা ওই নিয়মের অবসানসহ চার দফা দাবি জানিয়েছেন। ছাত্রীদের বিবাহিত হওয়া অপরাধ কি না, এমন প্রশ্নও তুলেছেন তাঁরা।

সংবাদ সম্মেলনে ‘পাঁচটি হলের ছাত্রীদের পক্ষে’ লিখিত বক্তব্য পড়ে শোনান শামসুন নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনীম আফরোজ। এতে বলা হয়, বিবাহিত হওয়া কি অপরাধ? বিবাহিত স্ট্যাটাসের সঙ্গে হলে বা থাকতে না দেওয়ার কোনো যৌক্তিকতা বা কারণ আমাদের কাছে নেই। একজন ছাত্রী বিবাহিত নাকি অবিবাহিত, তা দেখে কেন হলে সিট বরাদ্দ হবে, যেখানে তিনি মেধা অনুযায়ী বৈধ সিট পান? হলে সিট পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্রীদের অধিকার। একজন বিবাহিত ছাত্রীর হলে থাকা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে হলের আবাসিক শিক্ষক ও প্রাধ্যক্ষদেরও অবিবাহিত হতে হবে, বিবাহিত হলে তাঁরা কোয়ার্টারে থাকতে পারবেন না। তাঁদের স্বামী কি দায়িত্ব নিতে পারেন না?’

শেখ তাসনীম আফরোজ অভিযোগ করেন, ‘হল প্রশাসন হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের কোনো কথাই শুনতে চাইছে না। অথচ মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া ছাত্রলীগের হল শাখা কমিটির নেতারা এ