রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর ওয়ারী ‘রাজধানী সুপার মার্কেটের’ সামনে সড়ক দুর্ঘটনায় স্বপন কুমার সরকার (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে রাজধানী সুপার মার্কেটের সামনের রাস্তায় মৃত অবস্থায় পড়ে ছিল ওই ব্যক্তি। পরে খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, পথচারীদের মাধ্যমে জানতে পেরেছি দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মারা যান ওই ব্যক্তি। তার বাসা গেন্ডারিয়া এলাকায়। আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়েছে। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ