রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

দেশে প্রথম ডোজের আওতায় ৬ কোটি ৯৯ লাখ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এখন পর্যন্ত সারা দেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৬ কোটি ৯৯ লাখ ৬২ হাজার ৩২৯ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ কোটি ৮১ লাখ ৬০ হাজার ৯৬০ জন। এগুলো দেওয়া হয়েছে- অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মডার্নার টিকা।

বুধবার ( ২২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গতকাল ১০ লাখ ৫৪ হাজার ৬৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। আর এখন পর্যন্ত ২৪ লাখ ৯৭ হাজার ৮৮৯ স্কুল শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ২ লাখ ৯৫ হাজার ১৯৯ জন।

গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

শিক্ষার্থীসহ আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫ লাখ ৩২ হাজার ৫২৮ জন। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫ লাখ ২১ হাজার ৫৩৫ জনকে। আর বুধবার ১ লাখ ৮৩ হাজার ১৩৯ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ৪ হাজার ৬৭০ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ