রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

আবারও তাপমাত্রা কমবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী কয়েক দিন দেশের বেশির ভাগ এলাকায় আবারও তাপমাত্রা কমবে। আকাশে মেঘ ও ঘন কুয়াশা পর্যায়ক্রমে বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্র কমার কারণে শৈত্যপ্রবাহ ফিরে না এলেও শীতের অনুভূতি বাড়বে। এছাড়া মাসের শেষের দিকে ফের শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, বঙ্গোপসাগর থেকে আসা মেঘের কারণে দিনের বেলা রোদ কম পাওয়া যাচ্ছে। এ কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসায় শীতের অনুভূতি রয়ে গেছে। বর্তমানে ভারতের জম্মু ও কাশ্মীরে একটি শীতল বায়ুর প্রবাহ অবস্থান করছে। এটি মাসের ৩০ তারিখের দিকে বাংলাদেশের দিকে আসতে পারে। এতে তাপমাত্রা কমে আবারও দেশের কোথাও কোথাও শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ