রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ঢাকা নগর পরিবহনের চালকদের প্রশিক্ষণ দিলো ডিটিসিএ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ২৬ তারিখে পরীক্ষামূলকভাবে ঘাটারচর-গুলিস্তান-মতিঝিল হয়ে সাইনবোর্ড-কাঁচপুর ব্রিজ পর্যন্ত রুটে শুরু হতে যাওয়া বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমে সম্পৃক্ত চালক ও কাউন্টারম্যানদের প্রশিক্ষণ দিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

শুক্রবার (২৪ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের ডিটিসিএর সভাকক্ষে দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা রহমান এই ওরিয়েন্টেশন প্রশিক্ষণের উদ্বোধন ও সমাপন করেন। বাসচালক ও কাউন্টারম্যান মিলিয়ে প্রশিক্ষণে মোট ৭০ জন অংশ নেন।

চারটি সেশনে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম, গণপরিবহন ব্যবস্থাপনা ও দুর্ঘটনা রোধে করণীয়, ট্রাফিক সাইন, সিগন্যাল ও মার্কিং পরিচিতি এবং সড়ক পরিবহন সংক্রান্ত আইন, নীতিমালা ও বিধি-বিধান সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা দেওয়া হয়।

এছাড়া ২২ জন কাউন্টারম্যানকে আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে বিআরটিসির পক্ষ থেকে জানানো। এই প্রশিক্ষণে বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম সশরীরে উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ