রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জমিয়তে উলামায়ে ইসলামের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

শনিবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে জমিয়তের নেতৃবৃন্দ বলেছেন, জননিরাপত্তা নিশ্চিত না করে ব্যবসায়িক স্বার্থে অবাধে লঞ্চকে গণপরিবহণের অনুমতি দেওয়া কোনভাবেই কাম্য হতে পারে না। নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

জমিয়ত নেতারা নিহতদের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

যৌথ বিবৃতি পাঠিয়েছেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত সভাপতি আল্লামা জিয়া উদ্দীন, সিনিয়র সহসভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চের ইঞ্জিন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়েছেন বহু মানুষ। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক এই দূর্ঘটনায় এখন পর্যন্ত ৪১ জন মারা গিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ