শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রাজধানীতে আরও ৩ জনের শরীরে ওমিক্রন শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে আরও ৩ জনের শরীরে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তারা সবাই রাজধানীর বনানীর বাসিন্দা।

রোগীদের শরীর থেকে পাওয়া ভাইরাসের জিন বিন্যাস বিশ্লেষণ করে বিষয়টি মঙ্গলবার রাতে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এ নিয়ে দেশে ওমিক্রনের মোট সাতজন রোগী ধরা পড়ল।

জিআইএসএআইডি’র তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত তিনজন রাজধানীর বনানী এলাকার বাসিন্দা। তাদের দুজন নারী, একজন পুরুষ। নারীদের একজনের বয়স ৩০ বছর, আরেকজনের ৪৭। আর ওমিক্রন শনাক্ত পুরুষের বয়স ৮৪ বছর।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর ওই তিনজনের নমুনা সংগ্রহ করেছিল। ২৩ ডিসেম্বর তাদের নমুনা সংগ্রহের পর কভিড শনাক্ত হয়। পরে জিনোম সিকোয়েন্স বের করে জানা যায়, করোনাভাইরাসের ওই ধরনটি ওমিক্রন।

সর্বপ্রথম জিম্বাবুয়ে সফর থেকে ফেরা দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। সে খবর গত ১১ ডিসেম্বর জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ওই দুই ক্রিকেটার সুস্থ হয়ে সম্প্রতি ঢাকা থেকে বাড়ি ফিরেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ