শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে কোনো বাধা নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর নির্বাচনের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) তাদের নির্বাচন অনুষ্ঠানে কোনও বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ বুধবার (২৯ ডিসেম্বর) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নাহিদ সুলতানা যুথী। তার সঙ্গে ছিলেন আইনজীবী সাকিলা রওশন ও এবিএম শাহজাহান আকন্দ মাসুম।

এর আগে হাবের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকা কয়েকজন ভোটারের বিষয়ে দুই ব্যক্তি হাইকোর্টে রিট দায়ের করেন। গত ১৫ ডিসেম্বর সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাবের আসন্ন নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেন হাইকোর্ট।

পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন হাবের সভাপতি। সেই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করলেন চেম্বার জজ আদালত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ