মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ

শ্রীপুরের বিদ্যুৎপৃষ্টে রং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন।। গাজীপুরের শ্রীপুরে বাণিজ্যিক ভবনের দ্বিতীয় তলার দেওয়ালে রঙের কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন এক রঙ শ্রমিক।

আজ শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার আজাদ কমপ্লেক্স নামের একটি বাণিজ্যিক ভবনে এই ঘটনা ঘটে। নিহত মোঃ দুলাল মিয়া (৪০) শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আজাদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় দেওয়ালে রং করতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন দুলাল।

বিদ্যুৎস্পর্শে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। বেশ কিছুক্ষণ মরদেহ দেওয়ালে সাঁটানো মইয়ের পাটাতনে ঝুলেছিল। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে মরদেহ নামিয়ে আনে।

শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি। বৈদ্যুতিক স্পর্শে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ