শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায়

সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে: ইসলামী ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশাল চাঁদমারী এম. সি. অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর নিয়ন্ত্রিত শাখা প্রতিনিধি সভা-২০২১ অনুষ্ঠিত হয়।

আজ রোববার অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আজিজুল হক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাবে দিন দিন মানুষের মনুষ্যত্ববোধ হারিয়ে যাচ্ছে। অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে।

বিশেষ করে শিক্ষার সর্বস্তরে ধর্মীয় ও নৈতিক শিক্ষা না থাকায় তরুন প্রজন্ম বেপরোয়া হয়ে উঠছে। অনৈতিক কার্যকলাপ থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে শিক্ষার সর্বস্থরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি- আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংগঠনটির নগর সাংগঠনিক সম্পাদক- তানভীর আহমদ শোভন, দাওয়াহ ও প্রশিক্ষন সম্পাদক- গাজী মুহাম্মাদ রেদোয়ান।

তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক- মুহাম্মাদ ইয়াকুব সিয়াম, প্রকাশনা ও দফতর সম্পাদক- সিরাজুল ইসলাম,অর্থ ও কল্যান সম্পাদক- নাজমুল ইসলাম সুজন,বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক- হাবিবুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক- আলমগীর হোসেন,সদস্য রেদওয়ানুল ইসলাম ও আরাফাত তালুকদার। এছাড়াও থানা ও ক্যাম্পাস নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ