মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ

খাগড়াছড়ির রামগড়ে স্ত্রী ও শিশু সন্তানকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ি জেলা'র রামগড় উপজেলা ২নং পাতাছড়া ইউনিয়নের নাকাপা মধুপুর এলাকার একটি বাড়ি থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ। নিহতরা হলেন- খালেদা আক্তার পিংকি (২১) ও তার ৬ মাসের মেয়ে সালমা আক্তার।

সোমবার (৩ জানুয়ারী) বিকেলে রামগড় থানা পুলিশ লাশ দু’টি উদ্ধার করে। রামগড় থানার (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বাসায় খালেদা, তার স্বামী সোলেমান ও তিন মেয়ে নিয়ে থাকত।

মেয়ের বাবা আব্দুল খালেক দুলাল মিয়া জানান, গত বৃহস্পতিবার থেকে মেয়ে এবং জামাতাকে ফোনে না পেয়ে মেয়ের বাড়িতে গেলে ঘরের দরজায় তালা অবস্থায় দেখতে পাই, একাধিকবার ফোন করেও মেয়ের কোন সন্ধান না পাওয়াতে বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করতে থাকি। মেয়ের শাশুড়িকে সাথে নিয়ে ৩ জানুয়ারী আবারও মেয়ের বাড়িতে যাই, ঘরের কাছে গেলে দূর্গন্ধ পেয়ে মেয়ের শাশুড়ি এবং প্রতিবেশীদের সহযোগিতায় ঘরের তালা ভেঙ্গে দেখি মেয়ে এবং নাতনির গলা কাটা লাশ পড়ে আছে। পড়ে প্রতিবেশীরা রামগড় থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেন।

নিহতের ভাই ইমরান হোসেন জানান, আমার দুলাভাই পরকীয়ায় জড়িত। এ নিয়ে বোনের সাথে প্রায় সময় ঝগড়া হতো, গত বৃহস্পতিবার বড় মেয়েদের এক আত্মীয়র বাসাতে রেখে এসে সোলেমান আমার বোন খালেদা ও তার ৬ মাসের শিশুসন্তানকে জবাই করে হত‍্যা করে পালিয়ে যায়।

রামগড় থানার (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, পারিবারিক সমস্যা কারণে এই হত‍্যাকাণ্ড ঘটে থাকতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন এবং লাশ উদ্ধার করেন। মেয়ের বাবা বাদী হয়ে মামলার করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ