মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর

দিনাজপুরে ট্রেনের ৪ বগি উল্টে রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের পার্বতীপুরে রেল লাইনে একটি বালু বোঝাই ড্রাম ট্রাক বিকল হয়ে যায়। সেটিতে দ্রুতগামী একটি ট্রেন ধাক্কা দেয়। এতে করে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে।

বুধবার (৫ জানুয়ারি) ভোরে পার্বতীপুর উপজেলার মন্মথপুর রেলওয়ে স্টেশনের অদূরে যশাই রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ট্রেনের চালক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর রেলওয়ে স্টেশন সুপার জিয়াউর রহমান জানান, দিনাজপুর থেকে বগুড়া হয়ে সান্তাহারগামী দোলনচাপা এক্সপ্রেস ট্রেনটি বুধবার সপ্তাহিক ছুটিতে ছিল। তাই ভোরে ট্রেনটি দিনাজপুর থেকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিল। একই সময় যশাই রেলক্রসিংয়ে একটি বালু বোঝাই ড্রাম ট্রাক বিকল হয়ে পড়ে। ঘন কুয়াশা থাকায় ট্রাকটি দেখা যায়নি। পরে ট্রেনটি বালুর ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ট্রেনের পেছনের ৪টি বগি উল্টে গেছে।

দুর্ঘটনার পর পার্বতীপুর থেকে পঞ্চগড়মুখী সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ