মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

কুষ্টিয়ায় মৃত্যুর ২৭ বছর পরও অক্ষত এক ধার্মিক ব্যক্তির লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুষ্টিয়ার মিরপুরে কবর দেওয়ার ২৭ বছর পর মনজুর মল্লিক নামে একজনের অক্ষত লাশের সন্ধান মিলেছে গতকাল শুক্রবার।

এ ঘটনায় এলাকায় দূর-দূরান্ত থেকে লাশটি দেখার জন্য শত শত মানুষ ছুটে এসেছেন। হালসা মাজিহাট গ্রামে এ ঘটনা ঘটে।

মনজুর মল্লিকের স্বজনরা জানান, ২৭ বছর আগে অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেন তিনি। তাকে বাড়ির পেছনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গতকাল কবরস্থানের পাশে ঘর নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ি শুরু করা হয়। এ সময় মনজুর মল্লিকের অক্ষত মরদেহ দেখতে পান শ্রমিকরা।

মৃত মনজুর মল্লিকের ছেলে ছালামত লাশটি তার বাবার বলে জানান তবে লাশের দেহে কোনো পরিবর্তন হয়নি, পচেনি। এমনকি কাফনের কাপড়েরও কোনো পরিবর্তন ঘটেনি। তিনি আরও জানান, তার বাবা ইসলামিক বিধিবিধান মেনে চলতেন।

এলাকাবাসী জানায়, মৃত মনজুর মল্লিক ওই এলাকার মধ্যে একজন ধার্মিক ছিলেন। পরে দুপুর ১২টার দিকে মরদেহটি সরিয়ে অন্য স্থানে দাফন করা হয়েছে বলে এলাকাবাসী জানায়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ