মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

জামালপুরে মুরাদ হাসানের পক্ষে-বিপক্ষে মিছিল, পুলিশের সঙ্গে সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান এমপির বিরুদ্ধে এবার মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান।

এ ঘটনার পর বৃহস্পতিবার রাতে মুরাদ হাসানের নির্বাচনী এলাকা জামালপুরের সরিষাবাড়ীতে আতশবাজি জ্বালিয়ে উৎসব করছিলেন স্থানীয় আওয়ামী লীগের এক নেতার অনুসারীরা। ভোরের দিকে পুলিশ উৎসবকারীদের মধ্য থেকে তিন মামলার এক আসামিসহ দুজনকে আটক করলে উৎসবকারীরা তাঁদের ছিনিয়ে নিতে তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রে হামলা চালান বলে জানানো হয়েছে। এতে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় ছয় পুলিশ সদস্যও আহত হয়েছেন।

এলাকাবাসী বলছে, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকের লোকজন বৃহস্পতিবার রাতভর ওই আতশবাজির উৎসব করে। পরে ভোরের দিকে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়।

তবে রফিকুল ইসলাম বিষয়টি অস্বীকার করে মোবাইল ফোনে বলেন, ‘এসব বিষয়ে আমি কিছুই জানি না। এলাকায় কিছু ঘটলেই কি আমার লোক? আমার লোক পুলিশ তদন্তকেন্দ্রে আক্রমণ করবে, আর তা আমি জানব না? আমি মাত্র ঘুম থেকে উঠলাম।’

পুলিশ জানিয়েছে, ইটপাটকেল নিক্ষেপে তদন্তকেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফসহ অন্তত ছয় পুলিশ সদস্য আহত হন। ওই হামলার ঘটনায় আওয়ামী লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক রফিকুলের বিরুদ্ধে তাত্ক্ষণিক প্রতিবাদ মিছিল বের করেন মুরাদ হাসানের কর্মী ও সমর্থকরা।

এ ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা জানান, দলের নাম ভাঙিয়ে কোনো অপরাধ করার সুযোগ নেই। দল পর্যবেক্ষণ করছে বিষয়টি। জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ বলেন, ‘একাধিক মামলার আসামি মুর্শেদের নেতৃত্বে ৬০ থেকে ৭০ জন লোক সকাল থেকে কারখানা এলাকায় দেশি অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে তারা পুলিশের ওপর চড়াও হয়। মুর্শেদকে আটক করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আমিসহ কয়েকজ