মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

চট্টগ্রামে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। শনাক্তের হার দুই শতাংশ থেকে ছয় শতাংশে ছাড়িয়েছে। সংক্রমণের হার বেশি হওয়ায় ওমিক্রন ভাইরাসটি ছড়িয়ে পড়ছে বলে ধারণা বিশেষজ্ঞ চিকিৎসকদের।

মাক্স পরা বাধ্যতামূলক ও জনসমাগম সীমিত করা না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে ধারণা করছেন স্বাচিপ নেতার।

গত আড়াই মাসে সংক্রমণের মাত্রা ছিল দুই শতাংশের নিচে। নতুন বছরের প্রথম দিন শুধু নয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে ১০০ জনেরও বেশি রোগী প্রতিদিনই নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন। শনাক্তের হার দুই শতাংশ থেকে ছয় শতাংশ ছাড়িয়েছে।

চলতি বছরের জানুয়ারির ১ তারিখে করোনা আক্রান্ত হন ৯ জন, ২ জানুয়ারি ১৬ জন, ৩ জানুয়ারি ২৩ জন, ৪ জানুয়ারি ৩৫ জন, ৫ জানুয়ারি ৫৩, ৬ জানুয়ারি ৫৩ জন, ৭ জানুয়ারি ৮২ জন, ৮ জানুয়ারি ৭৬ জন, ৯ জানুয়ারি ১০৪ জন এবং ১০ জানুয়ারি ১১৯ জন।

সংক্রমণ হার যেহেতু বেশি, ওমিক্রন ভাইরাসটি ছড়িয়ে পড়ছে বলে ধারণা চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আবদুর রবের।

নভেম্বর-ডিসেম্বর মাসে সামাজিক অনুষ্ঠান ও মেলা নগরীতে বেশি হওয়ার কারণে করোনা সংক্রমণ বেড়েছে বলে মনে করেন স্বাচিপের করোনা বিষয়ক সেলের সমন্বয়ক আ ম ম মিনহাজুর রহমান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ