মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

ভবানীপুর মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইসমাইল কাতারী অসুস্থ: দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: দেশের প্রথিতযশা আলেমে দ্বীন, গোপালগঞ্জ ভবানীপুর ইসলামপুর মাদরাসার প্রিন্সিপাল, ফকিরাপুল টিএণ্ডটি কলোনী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইসমাইল ইবরাহীম অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গুণী এ আলেমের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছোট ভাই মুফতি শুয়াইব ইবরাহীম।

জানা যায়, শনিবার ( ৮ জানুয়ারি) দিবাগত রাতে ঘুম থেকে উঠে হঠাৎ তিনি কিছুটা অস্বাভাবিকতা অনুভব করেন। চিকিৎসকরা ধারণা করছেন তিনি হয়তো ঘুমের মধ্যেই মিনি ব্রেইন স্ট্রোক করেছেন।

মুফতি শুয়াইব ইবরাহীম জানান, তার শরীরে কিছুটা অস্বাভাবিকতা লক্ষ করার পর পরই হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন অবস্থা অনেকটা স্বাভাবিক। তবে চোখে এখনো ঝাপসা দেখছেন।

প্রসঙ্গত, হাফেজ মাওলানা ইসমাইল ইবরাহীম কাতার সরকার কর্তৃক বাংলাদেশ থেকে সর্বপ্রথম গ্রুপলিডার কাতার গমণ করেন। এছাড়া তিনি কাতারে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় একাধিক পুরস্কার প্রাপ্ত হাফেজে কুরআন।

-কেএল