শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন

মুক্তিযোদ্ধাদের নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে আ’লীগ নেতা: সংবাদ সম্মেলন ডেকে ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুক্তিযোদ্ধাদের নিয়ে বিরূপ মন্তব্য করে ক্ষমা চেয়েছেন নাটোরের নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

জানা যায়, গত সোমবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভায় ব্ক্তব্য দেন মুশফিকুর রহমান মুকু। সেই বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, একাত্তরে কিছু মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা না দিয়ে রাতে চুরি-ডাকাতি করেছিল। পরে তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। তবে তার দাবি, ভুলবশত রাজাকার না বলে মুক্তিযোদ্ধা শব্দ ব্যবহার করেছেন তিনি। এজন্য সংবাদ সম্মেলনে ক্ষমা চেয়েছেন আওয়ামী লীগের এই নেতা।

আরো জানা যায়, সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়ার, বীর মুক্তিযোদ্ধা হাকিম উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা তনছের আলী প্রমুখ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ