মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

খাগড়াছড়িতে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান।।

খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি জোড়খাম্বা এলাকায় শান্তি পরিবহন ও মালবাহী কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (৪০) নামে কাভার্ড ভ্যান চালক নিহত হয়েছেন।

শনিবার( ১৫জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের সাথে (ঢাকা মেট্রো- ব-১৪-১৪৮৩) খাগড়াছড়িগামি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় কাভার্ড ভ্যান চালক ঘটনাস্থলেই নিহত হয়।

নিহত সাইফুল ইসলাম বাগেরহাট মোড়ালগঞ্জ থানার পুটাখালি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। এ ঘটনায় বিজিবির দুই সদস্য সহ আরো ৫জন আহত হয়েছেন।

গুইমারা থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাভার্ড ভ্যানের সাথে শান্তি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কাভার্ড ভ্যান চালক গুরুতর আহত হলে তাকে মানিকছড়ি হসপিটালে প্রেরণ করা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ