মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

নাসিক নির্বাচনে আ.লীগ হেরে গেলে কিছু যায়-আসে না: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে হেরে গেলে আওয়ামী লীগের কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

রবিবার কৃষিমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে হেরে গেলে কোনো কিছু যায় আসে না। কোনো অবস্থাতেই সরকারের গ্রহণযোগ্যতাকে বিলীন হতে দেওয়া যাবে না।’

তিনি বলেন, ‘যেকোনো মূল্যেই ভোট সুষ্ঠু হওয়া দরকার, তাহলেই জনগণ জিতে যাবে। সেখানে যাই ফল আসুক, আওয়ামী লীগ মেনে নেবে।’

রবিবার সকাল ৮টা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। কোনো ধরনের বিরতি ছাড়াই চলবে বেলা ৪টা পর্যন্ত। নির্বাচনে এখন পর্যন্ত সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ সিটির তৃতীয় এই নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়রপদে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বর্তমান মেয়র নৌকা প্রতীকের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী এবং হাতি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের মধ্যে।

এছাড়া নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ নিয়ে এক প্রশ্নে আব্দুর রাজ্জাক বলেন, ‘এর একটি স্থায়ী সমাধান হওয়া দরকার।’

তিনি বলেন, ‘প্রত্যেকবার নির্বাচন আসলেই সংলাপের গুরুত্ব বাড়ে, কিন্তু কাজের কাজ কিছু হয় না। যে উদ্দেশ্যে সংলাপ, সে ব্যাপারে একটি স্থায়ী আইন হওয়া দরকার।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ