মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

ময়মনসিংহ বিভাগ থেকে ঢাকাগামী সব ধরনের পরিবহন বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসরাম ডেস্ক: ময়মনসিংহ বিভাগের ৪টি জেলা থেকে দূরপাল্লার সকল বাস এবং পণ্যবাহী ট্রাক চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডাকা এই পরিবহন ধর্মঘটে রোববার (১৬ জানুয়ারি) সকাল থেকেই সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে।

গাজীপুর থেকে টঙ্গী রাস্তার খানাখন্দ ও ভাঙাচোরা মেরামতের দাবিতে সকাল থেকে ঢাকাগামী সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অতিরিক্ত ভাড়ায় ব্যক্তিগত গাড়ি ভাড়া করে জরুরি প্রয়োজনে ঢাকায় যেতে হচ্ছে যাত্রীদের।

পরিবহন সংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘণ্টায় যাতায়াত করছে ৪২০টি গাড়ি। ২৪ ঘণ্টায় চলাচল করছে দশ হাজার ৮০টি গাড়ি। রাস্তা খারাপের কারণে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত জ্বালানি খরচ হয় ২০ লিটার বেশি। হিসাব অনুযায়ী ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮০ গাড়িতে ২ লাখ এক হাজার ৬০০ লিটার তেল লাগে। যার অর্থমূল্য এক কোটি ৬১ লাখ ২৮ হাজার টাকা।

প্রতিদিন মালিকদের তেল বাবদ নষ্ট হচ্ছে ওই টাকা। দিন দিন পরিবহন শিল্পের এই অতিরিক্ত খরচে দিশেহারা মালিক শ্রমিকরা। দ্রুত রাস্তা মেরামত করে এই সমস্যা সমাধানের দাবি পরিবহন মালিক শ্রমিকসহ যাত্রীদের।

ময়মনসিংহ চেম্বার অব কমার্স এবং ময়মনসিংহ বিভাগীয় মোটর মালিক সমিতি গত ২ জানুয়ারি এই ধর্মঘটের ডাক দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ