মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

নয় দফা দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

নিরাপত্তা জোরদারসহ নয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নেমেছেন।

গতকাল রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সকল ধরনের ক্লাস বর্জন করে কলেজ ক্যাম্পাস ও অধ্যক্ষের রুমের সামনে আন্দোলন করেন শিক্ষার্থীরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে প্রথম দিনের মতো আন্দোলন স্থগিত করেন তারা।

দাবিগুলো হলো- ক্যাম্পাসে নিরাপত্তা, ক্যাম্পাস থেকে সকল বাণিজ্যিক ব্যানার ও বিলবোর্ড অপসারণ, লেডিস ও বয়েজ হোস্টেল এর নামকরণ, সকল ছাত্র হলে ইলেকট্রিক্যাল বোর্ড স্থাপন, কলেজ ও হোস্টেল ক্যান্টিনের ডেকোরেশন, লেডিস হোস্টেলের ক্যান্টিনের সংস্কার, স্পোর্টস উইক আয়োজন ও হোস্টেলের রিডিংরুম সুসজ্জিতকরন।

ইনটার্ন চিকিৎসক অনুপম দত্ত বলেন, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, কলেজ ক্যান্টিন ও হোস্টেল ক্যান্টিন ডেকোরেশন, লেডিস হোস্টেলের র‌্যান্টিন সংস্কারসহ দীর্ঘদিন ধরে ৯ দফা দাবি কলেজ অধ্যক্ষের কাছে উপস্থাপন করার পরও এর কোনো বাস্তবায়ন করা হচ্ছে না। এ কারণেই সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। দ্রুত এসব দাবি বাস্তবায়ন করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেয়া হবে।

মেডিকেল কলেজের ফাইনাল বর্ষের শিক্ষার্থী নাঈমুর রশিদ বলেন, নিরাপত্তাসহ নানা সমস্যার কথা কর্তৃপক্ষকে জানালেও কর্ণপাত না করায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। কিছুদিন ধরে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বাণিজ্যিক ব্যানার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা শিক্ষার্থীদের জন্য চরম লজ্জাজনক ও হতাশাজনক। এসব ব্যানার অপসারণের জন্যও দাবি তোলা হয়। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই ক্লাস বর্জন করে আন্দোলনে নেমিছি। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ বলেন, শিক্ষার্থীরা যেসব দাবিতে হঠাৎ করে আন্দোলনে নেমেছে তা আগে কখনো বলেনি। বহিরাগত বলতে আমার আপনার এবং শিক্ষার্থীদের স্বজনরাই আসে। তারপরও যেহেতু ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা আন্দোলন করেছে সেহেতু শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পর্যায়ক্রমে পূরণ করা হবে এবং তা