মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উত্তরের জেলা দিনাজপুরে কয়েকদিন ধরেই বয়ে যাওয়া হিমেল বাতাসে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ মানুষের কাজকর্ম ও জীবনযাপনে দুর্ভোগ দেখা দিয়েছে।

অনেকেই শীত নিবারণের জন্য মোটা কাপড় পরে বাসা থেকে বের হচ্ছেন নিজ নিজ গন্তব্যে।
বুধবার (১৯ জানুয়ারি) দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। সকালে দিনাজপুরের তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ বিষয়ে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বুধবার সকাল ৯টায় দিনাজপুর জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে। এছাড়াও আজ বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ ও গতিবেগ ছিল ৪ থেকে ৫ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার গতিতে ধাবিত হবে।

তিনি আরো জানান, বর্তমানে দিনাজপুর জেলা এবং পঞ্চগড় জেলার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। যা কয়েকদিন থাকার সম্ভাবনা রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ