মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

খাগড়াছড়িতে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা পূর্ণগঠন উপলক্ষ্যে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় খাগড়াছড়ি আইএবি জেলা অফিসে পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে এ সম্মেলন শুরু হয়।

জেলা ছাত্র আন্দোলন সভাপতি মুহাম্মদ রবিউল মিয়াজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আল আমিন সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের জেলা শাখার সভাপতি মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন।

মুহাম্মদ আল আমিন সিদ্দিকী বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষা জাতিকে সুনাগরিক উপহার দেয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় শিক্ষাঙ্গনগুলোতে আজকের নৈতিক চরিত্রের বিপর্যয় ঘটেছে। অনৈসলামিক ছাত্র সংগঠনগুলো প্রতিনিয়ত খুন-খারাবি, রাহাজানি জড়িত হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে আত্মশুদ্ধির মাধ্যমে ছাত্রদেরকে আদর্শ ছাত্র হিসাবে গড়ে তোলার জন্য ইসলামী ছাত্র আন্দোলন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি ছাত্র সমাজকে ইসলামী ছাত্র আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সম্মেলনে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাওসার আজিজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম, শ্রমিক আন্দোলনের সভাপতি জামাল উদ্দিন মৃধা, যুব আন্দোলনের সভাপতি মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, সাধারণ সম্পাদক মাওলানা বশির উদ্দিন, জেলা ছাত্র আন্দোলন প্রচার সম্পাদক এস এম মহিউদ্দিন প্রমুখ।

সম্মেলনে বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২২-২৩সেশনের কমিটি ঘোষণা করেন। মাওলানা রবিউল মিয়াজিকে সভাপতি, ইকবাল মাহমুদকে সহ-সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ