মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

রংপুর জুম্মাপাড়া মাদ্রাসার নুরানী একাডেমীর নতুন শিক্ষাবর্ষের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: আল-জামিয়াতুল করিমিয়া নুরুল উলুম জুম্মাপাড়া মাদ্রাসার নুরানী একাডেমী বিভাগের ক্লাস উদ্বোধন ও পুরস্কার বিতরণ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ৯ টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে এই অনুষ্ঠান। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

No description available.

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা ইদ্রিস আলী, নায়েবে মুহতামিম মাওলানা ইউনুস, মাদ্রাসার শায়খুল হাদিস মুফতি ইহতিশামুল হক, শাইখুল হাদিস মুফতি জসিম উদ্দিন, শিক্ষাসচিব মুফতি নাজমুল হক, মাওলানা জুবায়ের আহমাদ, মুফতি মাসুদ, নুরানী একাডেমীর প্রধান শিক্ষক মাওলানা মাহমুদুর রহমান ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

No description available.

মাদ্রাসার নূরানী একাডেমি বিভাগের প্রধান শিক্ষক মাওলানা মাহমুদুর রহমান জানান, এবছর সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে শিক্ষাবর্ষ শুরু করছে তাদের নূরানী বিভাগ। জায়গার সংকুলান না হওয়ায় আরো কয়েক হাজার শিক্ষার্থীকে তারা ভর্তি করতে পারেননি।

No description available.

জুম্মাপাড়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা ইদ্রিস আলী জানান, শিক্ষার মান ও মনোরম পরিবেশের কারণে রংপুরে অনন্য অবস্থান তৈরি করে নিয়েছে জুম্মাপাড়া মাদ্রাসার নুরানী একাডেমী বিভাগ। জায়গার সংকুলান না হওয়ায় অনেক ছাত্রকেই আমরা ফিরিয়ে দিতে হচ্ছে। সেজন্য অতিসত্বরই চেষ্টা করছি শুধু নুরানি একাডেমির জন্য আলাদাভাবে বহুতল ভবন নির্মাণ করার। দেশবাসীর কাছে সে জন্য দোয়া চাচ্ছি।

No description available.

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ