শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

মাদরাসা নিয়ে অনিয়ম-উস্তাদদের সঙ্গে দুর্ব্যবহার: ছাত্রদের বিক্ষোভে সেক্রেটারীর পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদরাসার মুহতামিমসহ সাধারণ শিক্ষকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও  অনিয়মের কারণে ছাত্রদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন নারায়ণগঞ্জের জামি’আ আরাবিয়া দারুল উলূম দেওভোগ মাদ্রাসার  ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মো. শাহ নেওয়াজ ।

মাদ্রাসার উন্নয়নের কাজ নিয়ে মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের জিহাদীকে গালি দিলে ছাত্ররা শাহনেওয়াজকে অবরুদ্ধ করে শনিবার (২২ জানুয়ারি) সকাল থেকে তার পদত্যাগ চেয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে শাহনেওয়াজ অধ্যক্ষের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করেন। পরে তাকে বের হয়ে যেতে দেন ছাত্ররা। শনিবার (২২ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

এ সময় শিক্ষার্থীরা কমিটির সাধারণ সম্পাদক মো. শাহ নেওয়াজ বিরুদ্ধে অভিযোগ করেন, মাদ্রাসার হুজুরদের অশ্লীল ভাষায় গালি দেওয়া হয়। মাদ্রাসার ফান্ডে পর্যাপ্ত টাকা থাকা সত্বেও করোনাকালীন সময়ে হুজুরদের অর্ধেক বেতন দেওয়া হয় এবং বোনাস দেওয়া হয় না।

ছাত্ররা আরো জানায়, মাদরাসার শিক্ষকদের নিজের খাবার নিজে উঠিয়ে খেতে হয়, কিন্তু শাহ নেওয়াজ মাদ্রাসার স্টাফদের জন্য ব্যাক্তিগত খাদেম নিয়োজিত রেখেছে।

মাদ্রাসার  মাহফিল, খতমে বুখারীসহ বিভিন্ন অনুষ্ঠানে সে হস্তক্ষেপ করতো এবং মাদ্রাসার বিভিন্ন প্রয়োজনীয় কেনাকাটা সে নিজে করেও ইচ্চেমতো ভাউচার দিত।

ছাত্ররা আরো জানায়, কোন উস্তাদ অসুস্থ হলে সামান্য গরম পানির ব্যবস্থা বন্ধ করে দিয়েছে শাহ নেওয়াজ।

এছাড়াও মাদ্রাসা বন্ধ থাকা কালীন প্রয়োজনেও উস্তাদ ও ছাত্রদের মাদরাসা প্রবেশে বাঁধা  দিত শাহ নেওয়াজ। কমিটি থেকে দানশীল, পরহেজগার, শুভাকাঙ্খী লোকদের কৌশলে বহিস্কার করে, তার পছন্দের লোকদের নিয়োগ দিয়েছিল।

‘তার ব্যাক্তিগত লোকদেরকে মাদ্রাসায় নিয়ে এসে মাদরাসার টাকা দিয়ে বিশেষ খানার আয়োজন করত। মাদ্রাসার যে কোন উন্নয়নে নগ্ন হস্তক্ষেপ করে মুহতামিমকে না জানিয়ে তার ব্যাক্তিগত সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষক বিদায় এবং দায়িত্ব দেয়া হত।

জানা গেছে, মাদরাসার সংবিধান অনুযায়ি কমিটি নবায়নের নিয়ম থাকলেও তা ভঙ্গ করে  গত ২৫-২৬ বছর যাবত একই পদে বহাল ছিল অভিযুক্ত।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ