মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

গাজীপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চা ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন।
গাজীপুর প্রতিনিধি>

গাজীপুরে খেলার মাঠ থেকে এক কিশোরী (১৫) ফুসলিয়ে কৌশলে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে চা দোকানীকে আটক করেছে র‍্যাব।

আটককৃত চা দোকানী মোক্তার হোসেন(৫০) নেত্রকোনার দুর্গাপুরের সুসং দুর্গাপুরের মৃত মিয়া বক্স ভুইয়ার সন্তান। বর্তমানে গাজীপুর সিটি করপোরেশনের দেশীপাড়া এলাকায় ভাড়া থেকে চা'র দোকান পরিচালনা করতেন।

র‍্যাব-১ (গাজীপুর) পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার এ এস এম মাঈদুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, ১৯ জানুয়ারী বেলা অনুমান ১১টায় সময় কিশোরী তার বন্ধুদের সাথে মোকতার হোসেনের বাড়ির পাশে খেলার সময় মােকতার হােসেন খেলার মাঠে এসে কিশোরীর খেলার সাথীদের তাড়িয়ে দিয়ে ডেকে ২০০ মিটার দুরে কাজল মিয়ার পরিত্যক্ত ঘরের পিছনে জঙ্গলের ভিতর নিয়ে কিশোরীকে ফুসলিয়ে ধর্ষণ করে।

পরে কিশোরী তার পরিবারের কাছে বিষয়টি জানালে কিশোরীর মা ২১ জানুয়ারী র‍্যাব এর কাছে অভিযোগ দায়ের করেন। বিষয়টি আমলে নিয়ে তাৎক্ষণিক তৎপরতা শুরু করে র‍্যাব।

পরে ২১ জানুয়ারি বিকেলে মোকতার হোসেনকে আটক করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে মোকতার হোসেন। আসামিকে জিএমপির সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ