মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

বগুড়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়ার শেরপুরে বাস-অটোরিকশার সংর্ঘষে এক নারীসহ পাঁচজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী।

আজ বুধবার বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার মীর্জাপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে অটোরিকশার চালকও রয়েছেন।

তবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। বিকেল সোয়া ৫টার দিকে শেরপুর উপজেলার মীর্জাপুর আমতলা নামক স্থানে একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ওই বাসের মুখোমুখি সংর্ঘষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ চার যাত্রী নিহত হন। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ বাসটি আটক করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তাদের পরিচয় নিশ্চিত করতে চেষ্টা চলছে বলেও জানান ওসি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ