মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

মাদারীপুরে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।

মাদারীপুরের নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, এই উপজেলায় ১১টি ইউনিয়নে ৬৪টি কেন্দ্রের বুথে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে।

উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ মোতালেব মিয়ার মৃত্যুতে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে লড়ছেন রেজাউল করিম শাহীন চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীকে লড়ছেন হাজী মোহাসিন মিয়া।

জানা গেছে, এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ২১০ ভোট। পুরুষ ভোটার ৯৫ হাজার ৫৯৯ এবং নারী ভোটার ৮৮ হাজার ৫৯৯ জন। ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

-এএ