মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই

খাগড়াছড়িতে পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কাবির আরমান।।

খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ির পানছড়িতে পানিতে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে পানছড়ির কলেজ গেইট এলাকার রাবার ড্যামের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলো- পানছড়ির ছোট ধন পাড়ার পূর্ণ চাকমার ছেলে পিবির চাকমা (২) ও মেয়ে প্রজ্ঞা চাকমা (১২) এবং স্বপন চাকমার মেয়ে ঝরঝরি চাকমা (১২)।

স্বজনরা জানান, দুপুরে চেঙ্গী নদীর রাবার ড্যামের পানি পড়ে যায় পিবির চাকমা। তাকে উদ্ধার করতে গিয়ে বাকি দুজনও ডুবে যায়।

স্বজনরা তাদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আকতারুজ্জামান চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই শিশুদের মৃত্যু হয়।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনসারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ