মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই

শ্রীপুরে স্থানীয়দের সহায়তায় মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন।।

গাজীপুর প্রতিনিধি>

গাজীপুরের শ্রীপুর উপজেলা বিন্দুবাড়ি (জিওসী) এলাকায় স্থানীয়দের সহযোগিতায় হাফিজিয়া ও কাওমি মাদ্রাসার হাফ বিল্ডিং-এর নতুন ভবনের নির্মাণের কাজ উদ্বোধন করা হয়েছে।

(২৮ জানুয়ারি) শুক্রবার সকাল সাড়ে ১১টায় (জিওসী) হাফিজিয়া ও কওমী মাদরাসার নতুন বিল্ডিং নির্মাণ কাজের শুভ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ জিলাল উদ্দিন দুলাল,

মাদ্রাসার সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক মো. আবুল কালাম আজাদ,সহ-সভাপতি মাওলানা মোঃ আবুল হোসাইন, উপদেষ্টা সদস্য মাওলানা মোঃ সাহাব উদ্দিন, সেক্রেটারি মাওলানা মোঃ জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ জালাল উদ্দিন আহমেদ, সমাজ সেবক মোঃ নূরুল ইসলাম, মোঃ কবির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় মাদ্রাসার সভাপতি মোঃ আবুল কালাম আজাদ বলেন, হাফিজিয়া কাওমি মাদ্রাসার কাজ উদ্বোধন করতে পেরে মহান রাব্বুল আলামিনের কাছে শোকরিয়া আদায় করছি।

আমাদের দীর্ঘদিনের আশা ছিলো এ মাদ্রাসায় হাফ বিল্ডিং নির্মাণের। আমাদের আশা আজ সত্যিই বাস্তবায়ন হতে যাচ্ছে। তিনি আরো বলেন, আমি ধন্যবাদ জানাই যারা এ মাদ্রাসার কাজ করার জন্যে সহযোগিতা করেছেন। সবশেষে দোয়া ও মুনাজাত করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ