মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই

এবার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে বহিস্কৃত মুরাদ হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা কলেজ মাঠে ৭শ দুস্থ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা। প্রধান অতিথি ছিলেন ডা. মুরাদ হাসান এমপি।

কর্মসূচিতে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, পোগলদিঘা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান প্রমুখ।

দীর্ঘ দেড় মাস পর সরকারি কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকার মধ্য দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।

সূত্র জানায়, কম্বল বিতরণের জন্য শনিবার দুপুরে ঢাকা থেকে সরিষাবাড়ীতে আসেন তিনি। এক নারীকে হুমকি দেওয়ার অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সরকারের নির্দেশে পদত্যাগ করেন ডা. মুরাদ। তার পদত্যাগের পর দলের নেতাকর্মীরা আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও তার কুশপুত্তলিকা দাহ করেন। এ সময় তার অনুসারীরা এলাকা ছেড়ে গা-ঢাকা দেন।

এরপর ডা. মুরাদকে জামালপুর জেলাসহ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ এবং নিজ এলাকা আওনা ইউনিয়নের দলীয় সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়। তাকে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ পাঠায় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ।

গত ২২ জানুয়ারি রাত ১০টার দিকে ডা. মুরাদের চাচা মুক্তিযোদ্ধা আমিনুর রহমান তালুকদার ইন্তেকাল করেন। এ মৃত্যু সংবাদ পেয়ে শনিবার সকালে চাচাকে শেষ দেখা দেখতে আসেন মুরাদ হাসান। এ সময় মুরাদ তার অনুসারীদের সঙ্গে কৌশল বিনিময়ও করতে দেখা যায়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ