মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই

গাজীপুর সাফারি পার্কে আরো একটি জেব্রার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন। গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরো একটি জেব্রার মৃত্যু হয়েছে। এ নিয়ে পার্কের ১০টি জেব্রার মৃত্যু হলো।

আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির। নতুন করে জেব্রার মৃত্যুর কারণ জানতে আবারো বৈঠকে বসেছে বিশেষজ্ঞ দল।

জাহিদুল কবির জানান, শনিবার সকালে জেব্রা পালের দু’টি জেব্রা অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক দু’টি জেব্রাকে চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে একটি জেব্রা মারা গেছে। অপর জেব্রাটির চিকিৎসা চলছে। বিশেষজ্ঞ টিম পার্কে পৌঁছে তাদের কাজ শুরু করেছে।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত পার্কের কোর সাফারি জোনের আফ্রিকান সাফারিতে ৯টি জেব্রার মৃত্যু হয়। ৯টি জেব্রার মৃত্যুর কারণ জানতে সাফারি পার্কে বৈঠক শেষে এর কারণ হিসেবে ব্যাকটেরিয়ার আক্রমণকে দায়ি করেছিল বিশেষজ্ঞ দল।

-এটি