মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই

ট্রেনের ধাক্কায় যুবলীগ নেতা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার নাঙ্গলকোটে রেলক্রসিং পার হতে গিয়ে মেইল ট্রেনের ধাক্কায় সোহরাব হোসেন ওরফে মামুন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার মক্রবপুর ইউনিয়নের বান্নঘর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, মামুন ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে ও মক্রবপুর ইউপি যুবলীগের প্রচার সম্পাদক।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মামুন শনিবার নিজ বাড়ী থেকে স্থানীয় মক্রবপুর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান ফলের দোকানে মোটরসাইকেলে যাচ্ছিলেন।

পথে বান্নঘর এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তিনি নিহত হন। ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুছড়ে একটি গাছে আটকে যায়।

এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দীন বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ