মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই

ফটিকছড়ির আজিমনগরের কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

ফটিকছড়ি উপজেলার আজিমনগরের কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) জুমার নামাজ আদায়ের মাধ্যমে চৌধুরী পাড়া জামে মসজিদ উদ্বোধন করা হয়।

মসজিদের মুতাওয়াল্লি এডভোকেট আবদুল্লাহ আল নোমান চৌধুরীর সভাপতিত্বে নামাজপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক ও শিক্ষানুরাগী মুহা. রুস্তম আলী, বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম ষোলশহর জামিয়া আহমদিয়ার মুহাদ্দিস মাওলানা মুহা. সোলাইমান আনসারী ও রোসাংগিরি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম সোয়েব আল সালেহীন।

জুমার নামাযের পূর্বে আলোচনায় মাওলানা সোলাইমান আনসারী বলেন, মসজিদ আল্লাহর ঘর। যে ব্যাক্তি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তা'আলা তার জন্য বেহেস্তে সুসজ্জিত ঘর নির্মাণ করবেন। আমাদেরকে নিয়মিত নামাজ, তাসবিহ -তাহলিল, এবং পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মসজিদকে আবাদ করতে হবে। তাহলেই আল্লাহ তা'আলা আমাদের উপর সন্তুষ্ট হবেন।

এসময় নাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ হানিফ, ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মোস্তফা শওকত ইমরান চৌধুরী টিপু, ব্যাংকার আবদুল্লাহ আল হাসান, সমাজসেবক ইকবাল হোসেন টিটু, মোহাম্মদ হোসেন, মো. জাবেরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ