শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

আদর্শ সমাজ গঠনে কওমি মাদরাসা শিক্ষার অবদান অনস্বীকার্য: মুফতি রশিদুর রহমান ফারুক বরুণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া আরাবিয়া মারকাজুল উলূম মোহাম্মদপুর, ইসলামপুর (মেজরটিলা), সিলেট-এর ৪৪ তম বার্ষিক মাহফিল গতকাল সকাল ১১টা থেকে মধ্যরাত পার্যন্ত মাদরাসা মাঠে অনুষ্টিত হয়েছে।

গতকাল শনিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির আলোচনায় বরুণার পীর হযরত মাওলানা মুফতি রশিদুর রহমান ফরুক বলেছেন, কওমি মাদরাসায় অধ্যয়ন করে ছাত্ররা মুফতি, মুহাদ্দিস, আলেম, হাফেজ হয়ে বিশ্বের আনাচে-কানাচে দ্বীনের কাজ চালিয়ে যাচ্ছে। সমাজের সর্বত্রই আলেম, হাফেজ ও মুফতিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

ওয়াজ মাহফিল সম্পর্কে তিনি বলেন- ওয়াজ, নসিহত, বয়ান, খুতবা, তাফসীর মাহফিল, সীরাতুন্নবী (সা.) মাহফিল ইত্যাদি দাওয়াতী কাজের অন্যতম মাধ্যম।

এসব মাহফিলে বক্তা দাওয়াতের ক্ষেত্রে সঠিক আক্বিদায় বিশ্বাসী ইলম ও আমলওয়া ওলামা-বুজুর্গানে কেরামগণকে অগ্রাধিকার দিতে হবে। বক্তাগণ প্রজ্ঞা ও সদুপদেশ দ্বারা মানুষকে পালনকর্তার পথের দিকে আহবান করবেন।

এসময় আগত আতিথিদের উপস্থিতিতে জামেয়ার ২০২০-২১ শিক্ষাবর্ষে ফরেগ হওয়া হাফেজ ও আলেমদের দস্তারে ফযিলত পাগড়ী প্রদান করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, দরগাহ মাদরাসার মুহতামমি ও শায়খুল হাদিস মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী, মারকাজুল উলূম মাদরাসার শায়খুল হাদীস হাফিজ মাওলানা মুফতি ওলীউর রহমান, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম চৌধুরী, সহ সভাপতি মোঃ অলিউর রহমান, মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা মুফতি আব্দুল্লাহ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, জাময়ো মাদানিয়া কাজির বাজার সিলেটের শায়খুল হাদীস হযরত মাওলানা আহমদ আলী, বিশিষ্ট বক্তা হাফিজ মাওলানা হাসান জামিল, মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী, মাওলানা নজমুদ্দীন কাসেমী, মাওলানা মুফতি মঞ্জুর রশিদ আমিনী প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ