শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

ইসলামী ছাত্র আন্দোলন সিলেট জেলা ও নগর শাখার নতুন বছরের কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকওয়ানুল হক চৌধুরী
সিলেট প্রতিনিধি

ঐতিহ্য ও গৌরবময় পথচলার ৩০বছরে এসে ‘জেলা ও নগর সম্মেলন’ করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকাল ৩টায় সিলেট দরগা গেইট সংলগ্ন শহীদ সোলেমান হলে সম্মেলন শুরু হয়।

সিলেট মহানগর সভাপতি মোহাম্মদ নুর উদ্দীন এর সভাপতিত্বে মকবুল হোসাইন এর সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ।

এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ইউসুফ আহমদ মানসুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটির সদস্য আবু তাহের মেসবাহ।

সম্মেলন থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও নগর শাখার ২০২২শেসনের নতুন কমিটি গঠন করা হয়।

সিলেট মহানগর কমিটির নতুন সভাপতি নিযুক্ত হন আব্দুল্লাহ আরাফাত, সহ-সভাপতি মাসরুর দাইয়ান ও সাধারন সম্পাদক নিযুক্ত হন সাব্বির আহমদ তপু, সিলেট জেলা সভাপতি নিযুক্ত হন মকবুল হোসাইন, সহ-সভাপতি সায়মন শিকদার, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শামীম।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ