শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

ঘোড়াঘাটে মাদরাসা ছাত্রকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের ঘোড়াঘাটে ষষ্ঠ শ্রেণীর মাদরাসাছাত্র জিসান নামের এক শিশুকে নৃশংসভাবে গলা ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে।

গতকাল শনিবার সকালে ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ কশিগাড়ী গ্রামের লিটন মণ্ডলের ছেলে জিসানকে মোবাইল ফোনে ডেকে নিয়ে রানীগঞ্জ বাজারের গরু হাটির কাছে একটি চায়ের দোকানে নিয়ে তার গলা কাটার পর ডান পায়ের রগ কেটে হত্যা করে দুর্বৃত্তকারীরা পালিয়ে যায়।

এলাকাবাসী গলা কাটা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে ঘোড়াঘাট থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোট তৈরি করে লাশ ময়নাতদন্তে মর্গে পাঠান। এ ঘটনায় জিসানের বাবা লিটন বাদি হয়ে একটি হত্যা মামলা রুজু করেছেন। পুলিশ জানায় পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ