মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই

সেলুন পাঠাগার: পঞ্চগড়ে এক শিক্ষার্থীর ব্যতিক্রমী উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সেলুনে চুল কাটা বা সেভিংয়ের কাজে গিয়ে অপেক্ষার সময়টা বই পড়েই কাটাবেন পঞ্চগড়ের গ্রাহকরা। ‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই’ এমন একটি প্রতিপাদ্য নিয়ে শহরের সেলুনগুলোতে লাইব্রেরী গড়ে তোলার কার্যক্রম হাতে নিয়েছে জাতীয় কবি নজরুল ইসলাম স্মৃতি পাঠাগার।

এই পাঠাগারের উদ্যোক্তা মকবুলার রহমান সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র আল আমিন। শনিবার নিউ পারসন এক্সক্লুসিভ জেন্টস পার্লারে সেলুন পাঠাগারের উদ্বোধন হয়। মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ এম দেলওয়ার হোসেন প্রধান পঞ্চগড়ে প্রথম এই সেলুন পাঠাগারের উদ্বোধন করেন।

এসময় সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক হাসনুর রশিদ বাবু, ব্যাংক এশিয়া পঞ্চগড় শাখার ম্যানেজার আব্দুল হামিদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তরুণ উদ্যোক্তা আল আমিন জানান, আগামী ২১ ফ্রেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে পঞ্চগড় জেলা শহরে ২১ টি সেলুনে ২১ টি সেলুন পাঠাগার গড়ে তুলবেন তিনি। এজন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বই সংগ্রহ করছেন তিনি ।

তিনি আরও জানান, সেলুনে এসে অপেক্ষার সময়টুকু অনেকে মোবাইলে গেম খেলে কাটিয়ে দেন। অনেকে বিরক্ত হন। এখন থেকে তারা বই পড়তে পারবেন। সম্পূর্ণ বই পড়ে ফেলতে না পাড়লেও বইয়ের নামগুলো জানবেন। লেখকের নাম জানবেন। পরে তারা বইটি সংগ্রহ করে পড়ে ফেলবেন। মূলত বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করাই সেলুন পাঠাগারের উদ্দেশ্য।

এনটি