শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

পুকুরে পড়ে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদবাড়ি ডিএস আলিম মাদরাসার নূরাণী বিভাগের শিক্ষার্থী পানিতে পড়ে মৃত্যু বরণ করেছে।

আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ক্লাসে এসে আর বাড়িতে ফেরা হলোনা ওই মাদরাসার নূরাণী বিভাগের কোমলমতি শিক্ষার্থী মো. আব্দুল্লাহর (৭)। সে মসজিদবাড়ি গ্রামের মো. জিহাদ সিকদারের ছেলে। পিতা মাতা দুজনেই সংসারের জীবিকার তাড়নায় রাজধানী শহর ঢাকায় থাকেন।

আব্দুল্লাহ দাদা বাড়িতে থেকে মাদরাসায় লেখাপড়া করতো। তার দাদার নাম মো. হারুন সিকদার। দাদাই সকালে প্রিয় নাতিকে হাত ধরে মাদরাসায় দিয়ে এসেছিলেন বলে প্রতক্ষদর্শীরা জানান। তবে মাদরাসা থেকে নিয়ে গেলেন দাদু ভাইর প্রাণহীন নিথর দেহ।

স্থানীয় সূত্রে জানাগেছে আব্দুল্লাহ সকালে মাদরাসায় গিয়ে তার এক সহপাঠির সাথে খেলতে ছিলো। এ সময় পানি নিতে মাদরাসা লাগোয়া পুকুর ঘাটে নেমে পড়ে যায়।

তার সাথে থাকা সহপাঠি তখন কিছু বুঝতে পারেনি। পরে সে ডাকচিৎকার করলে মাদরাসার এমএলএসএস মো. এবাদুল হক সিকদার এসে পুকুর থেকে আব্দুল্লাহকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষনা করেন। আব্দুল্লাহকে তার নিজ এলাকায় নিয়ে আসলে সেখানে এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়।

এদিকে সন্তানের মৃত্যু খবর পেয়ে আব্দুল্লাহর পিতা-মাতা ঢাকা থেকে এসেছেন বলে এলাকাবাসী জানান। তবে এমএলএসএস এবাদুলের মুঠোফোন বন্ধ থাকায় সে কিভাবে শিক্ষার্থী আব্দুল্লাহকে পুকুর থেকে উদ্ধার করেছে তা জানা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মো. পনিরুজ্জামান ঘটনার সত্যতা জানিয়ে বলেন, এ ঘটনা খুবই মর্মান্তিক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ