শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে আরও ৫৮০ জন করোনা আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে গেল ২৪ ঘণ্টায় আরও ৫৮০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৮৯ শতাংশ। তবে এসময়ে কোনও রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা যায়নি।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

তথ্য মতে, চট্টগ্রামের ১২টি ল্যাবে ৩ হাজার ৭১টি নমুনা পরীক্ষা করে ৫৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪১৮ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ১৬২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উপজেলার মধ্যে একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে হাটহাজারীতে ৩১ জন। এছাড়া লোহাগাড়ায় ১০, সাতকানিয়ায় ৩, বাঁশখালীতে ৮, আনোয়ারায় ১৫ , চন্দনাইশে ২১, পটিয়ায় ১৬, বোয়ালখালীতে ৯, রাঙ্গুনিয়ায় ৫, রাউজানে ২১, ফটিকছড়িতে ৬, মিরসরাইয়ে ৭, সীতাকুণ্ডে ৪ ও সন্দ্বীপ উপজেলায় ৬ জনের শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজার ৫৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৮ হাজার ৬০১ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৫ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ