মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই

ভৈরবে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনের আউটার সিগনাল এলাকায় ট্রেনে কাটা পড়ে আলম (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আলম ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলার লালুয়ার টেক গ্রামের জজ মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার সময় ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সে নিহত হয়।

খবর পেয়ে ভৈরব রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসে। এ সময় মরদেহের পাশে থাকা একটি আইডি কার্ড ও মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। পরে স্বজনদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, কালনী এক্সপ্রেস ট্রেন ভৈরব স্টেশনে যাত্রা বিরতি শেষে ছেড়ে গেলে ওই যুবক আউটার এলাকায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের নিচে পড়ে দ্বি-খন্ডিত হয়। পরে তার সাথে থাকা ভোটার আইডি কার্ডের সূত্র ও মোবাইল ফোন ধরে তার পরিচয় শনাক্ত হয়।

রেলত্তয়ে থানার অফিসার ইনচার্জ মুহা. ফেরদৌস আহম্মদ বিশ্বাস বলেন, নিজের অসাবধানতার কারণে এই যুবক ট্রেনে কাটা পড়ে। আমারা সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শেষে উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ